📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ২:৩৫ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

অর্থনীতি

আউটসোর্সিং সেবায় বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে নতুন নির্দেশনা

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬:
সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয় নিয়ন্ত্রণে আউটসোর্সিং সেবা গ্রহণের নিয়মে পরিবর্তন এনেছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নতুন করে আউটসোর্সিং সেবা নেওয়ার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা গ্রহণ করা যাবে না।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-০৩ শাখা গত ২২ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি ব্যক্তির কাছ থেকে সেবা নেওয়া যাবে। পাশাপাশি অর্থ বিভাগ অনুমোদিত বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থেকেও সেবা নেওয়ার সুযোগ থাকবে।

তবে ইতোমধ্যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির আওতায় নেওয়া সেবা চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বহাল থাকবে।

সংশোধিত নীতিমালায় সেবাকর্মীদের নিয়োগ, ব্যবস্থাপনা, ছুটি, প্রশিক্ষণ ও শৃঙ্খলার বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সেবা ক্রয়কারীর অনুমোদন ছাড়া সেবা সরবরাহকারী কোনো সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না। নির্দিষ্ট কারণে পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ লাগবে।

এ ছাড়া চুক্তিভুক্ত সেবার বিপরীতে সেবাকর্মীদের পারিশ্রমিক তাদের নিজস্ব ব্যাংক হিসাব অথবা ব্যক্তিগত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চ্যানেলে পরিশোধ করতে হবে।

চুক্তির শর্ত ভঙ্গ হলে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, ২০০৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, ব্যয় কমানো এবং মানসম্মত সেবা নিশ্চিত করতেই এসব সংশোধন আনা হয়েছে। সংশোধিত নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।