📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ২:৩৫ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

স্বাস্থ্য

ঢাবিতে তামাকমুক্ত ক্যাম্পাস নিয়ে মতবিনিময়

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ডর্পের যৌথ উদ্যোগে কলা ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

সভায় তামাক ও ধূমপানের স্বাস্থ্যঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, ক্যাম্পাসে তামাকজাত পণ্যের বিক্রি বন্ধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি বলেন, তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষায় সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বক্তারা তামাকমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করতে আইন ও নীতিমালার কার্যকর প্রয়োগের পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় ডর্পের প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।