📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ২:৩৫ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

পিরোজপুরে রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে জেলা সভা

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৬:
পিরোজপুরে জেলা রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় জেলার ভূমি ও রাজস্ব সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় সরকারি ভূমি ও সম্পত্তি সংরক্ষণ, ভূমি রাজস্ব আদায়, খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি সংক্রান্ত অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব আদায় ও ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা রাজস্ব কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। ভূমি সংক্রান্ত সেবা দ্রুত ও কার্যকরভাবে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলা কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।