বরগুনা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরগুনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ, ইউনিসেফ বরিশাল ও খুলনার প্রতিনিধি মো. আবদুল জলিল এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।
সভায় ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রচার-প্রচারণাকে আরও কার্যকর, সহজবোধ্য ও জনগণমুখী করার বিষয়ে আলোচনা করা হয়।