📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ২:৩৫ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে জনসচেতনতামূলক কর্মসূচি

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর, ২৯ সেপ্টেম্বর ২০২৬:
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা হাসপাতালের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদ প্রাঙ্গণে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম দিপু।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। চিকিৎসক, হার্ট ফাউন্ডেশনের সদস্য, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

বক্তারা হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান থেকে বিরত থাকা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্ব দেন। হৃদরোগে আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।