ঢাকা, ১ অক্টোবর ২০২৬: জুলাই ও আগস্ট ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার জারি করা এক আদেশে এনবিআর জানায়, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কোনো জরিমানা দিতে হবে না।
এনবিআর জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান জুলাই ও আগস্ট কর মেয়াদের ভ্যাট রিটার্ন এখনো ইভ্যাট সিস্টেমে জমা দেয়নি, তাদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিল করতে হবে।
জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত সংশোধিত বিধানের পরিপ্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।