📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ২:৩৫ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

মিয়ানমারের সাথে ড্র করে বাংলাদেশের বিদায় খেলা

মিয়ানমারের সাথে ড্র করে বাংলাদেশের বিদায়

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাসস-নাগোয়া (জাপান), ২১ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : এশিয়ান গেমসের নারী ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ নাগাই স্টেডিয়ামে গ্রুপ এফ'এ নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সাথে গোলশুন্য ড্র করে হতাশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

আগের দুই ম্যাচে শক্তিশালী উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে যথাক্রমে ১০-০ ও ৬-০ গোলে হারের পর আজ মিয়ানমারের বিপক্ষে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মারিয়া মান্ডা, ঋতুপর্নারা। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

ম্যাচের প্রথম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল মিয়ানমার। ১০ মিনিট পর বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি তারা। ম্যাচের ৩৮ মিনিটে ঋতুপর্ণা মিয়ানমারের ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পান। তার শট পোস্টের সামান্য উপর দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে মিয়ানমার গোলের একটি ভাল সুযোগ হাতছাড়া করে। গোলরক্ষক রুপনা চাকমাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফু সু কুই।

এই মিয়ানমারকেই গত বছর তাদের মাটিতে পরাজিত করে প্রথমবারের মত নারী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জণ করেছিল বাংলাদেশ।

তিন ম্যাচে মিয়ানমারও এক পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের চতুর্থ দল হিসেবে গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।