📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ২:৩৫ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

অর্থনীতি

সেপ্টেম্বরে ২৯ দিনে রেমিট্যান্স ২৬৪ কোটি ডলার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।

তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ১০ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৮৪৬ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৪৬ কোটি ২০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।