দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পাঁচ দরিদ্র গৃহবধূর মধ্যে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আলোর দিশা ফাউন্ডেশন প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলোর দিশা ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলার ব্রজপাটুলী ও চৌবাড়িয়া গ্রামের হতদরিদ্র পরিবারের পাঁচজন গৃহবধূকে একটি করে মোট পাঁচটি গরু দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ময়নুদ্দিন সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আলোর দিশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুল লতিফ এবং কালিগঞ্জ উপজেলা সমাজসেবা সুপারভাইজার শেখ হিমাহেত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাকিন আল মামুন রাজু, মো. আনিছুর রহমান ও নিতাই চন্দ্র ঘোষ প্রমুখ।