📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

১৬ নভেম্বর ২০২৬ | সোমবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ PM

ব্রেকিং নিউজ
বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর ● গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ● বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

← হোমপেজে ফিরুন

বছিলা ৪০ ফিট এলাকায় মশার উপদ্রব বেড়েছে, ভোগান্তিতে এলাকাবাসী পাঠক সংবাদ

বছিলা ৪০ ফিট এলাকায় মশার উপদ্রব বেড়েছে, ভোগান্তিতে এলাকাবাসী

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় মশার উপদ্রব বেড়েছে। মশার কামড়ে দিনে-রাতে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।

এলাকাবাসী জানান, এখানকার খাল বন্ধ হয়ে আছে। বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। এগুলোই মশা জন্মানোর বড় কারণ বলে তাঁরা মনে করেন।

বাসিন্দাদের মতে, এলাকায় এক ভবন থেকে আরেক ভবনের দূরত্ব খুবই কম। ফলে ভবনগুলোর মাঝের সরু জায়গায় আলো-বাতাস কম ঢোকে, পরিষ্কারও ঠিকমতো হয় না। এতে মশা বাড়ার সুযোগ তৈরি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, মশক নিধনের কার্যক্রম পর্যাপ্ত নয়। প্রয়োজন অনুযায়ী নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, খাল পরিষ্কার, ময়লা অপসারণ আর নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হলে এই সমস্যা অনেকটাই কমে আসবে।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে